সম্প্রতি পডকাস্টার হনুমান দাসের সঙ্গে এক আলাপচারিতায় কারিনা বলেন, “আমি আমার পড়াশোনা শেষ করিনি, আর এই ব্যাপারটা আমার মনে গেঁথে গিয়েছিল। সুযোগ থাকা সত্ত্বেও আমি সিনেমায় যোগ দিই এবং একাদশ শ্রেণির পর আর পড়াশোনা করিনি। আমি জানি অনেকেই এটা নিয়ে ঠাট্টা করতে পারে বা যা খুশি বলতে পারে, কিন্তু আমি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। আমি এটাই করতে চেয়েছিলাম, নিজের মনকে অনুসরণ করতে চেয়েছিলাম।”