Last Updated:
Pune Murder Case: লোহাগড় দুর্গ থেকে পুণের ব্যবসায়ী কেতন আগরওয়ালের রক্তাক্ত দেহ বের করে আনা উদ্ধারকারী দলের মধ্যেই ছিলেন সুনীল গায়কওয়াড়৷ তিনি জানালেন বীভৎস অবস্থায় উদ্ধার করা হয় যুবক কেতনের দেহ৷ তখন সিয়া কী করছিলেন? তাও জানালেন তিনি
পুণে: পুণের লোহাগড় দুর্গ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল কেতন আগরওয়ালের৷ ২৫ বছর বয়সি ব্যবসায়ী তরুণ ব্যবসায়ীর দেহ উদ্ধারকারী দলেই ছিলেন সুনীল গায়কওয়াড়৷ তিনি জানালেন, বীভৎস অবস্থায় উদ্ধার করা হয় কেতনের মৃতদেহ৷ তাঁর খুলির একটি অংশ একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল এবং হাত-পা-সহ শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের দাগ ছিল।
সুনীল-সহ উদ্ধারকারী দলই কেতনের রক্তাক্ত দেহ লোহাগড় দুর্গ থেকে বের করে নিয়ে আসেন৷ পাশাপাশি সুনীল গায়কওয়াড়ের আরও দাবি, কেতনের মৃতদেহ যখন উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে সেখানে উপস্থিত আমজনতার মধ্যেও ছিল তীব্র উত্তেজনা৷ কিন্তু হবু স্বামীর ওই রক্তাক্ত দেহ দেখেও নাকি একেবারে শান্তই ছিলেন খুনের দায়ে অভিযুক্ত হবু স্ত্রী সিয়া গোয়েল৷
সংবাদ সংস্থা ANI-কে সুনীল গায়কওয়াড় বলেন, “লোহাগড় দুর্গে পৌঁছে আমরা এক যুবকের মৃতদেহ দেখতে পাই। তাঁর মাথায় মারাত্মক আঘাত ছিল, খুলির একটি অংশ চূর্ণ হয়ে গিয়েছিল এবং হাত-পা-সহ শরীরের বিভিন্ন অংশে একাধিক ক্ষতচিহ্ন ছিল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল। এরপর জঙ্গলের মধ্য দিয়ে অত্যন্ত দুর্গম পথ পেরিয়ে মৃতদেহ উদ্ধার করে বাইরে নিয়ে আসতে হয়। খাড়া ঢাল বেয়ে দেহ নামাতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল।”
#WATCH | Ketan Agarwal Murder Case | Lonavala, Maharashtra | Sunil Gaikwad, who was part of the rescue team, says, “On reaching Lohagad Fort, we discovered a deceased boy with severe head injuries, including a crushed skull, and multiple bruises on his limbs. He had died. We… pic.twitter.com/eWApjdylsK
— ANI (@ANI) June 27, 2026
সুনীল গায়কওয়াড় বলেন, “সিয়া ঘটনাস্থলে উপস্থিত ছিল। কিন্তু অন্যদের মতো কান্নাকাটি বা ভেঙে পড়ার কোনও লক্ষণ তাঁর মধ্যে দেখা যায়নি। আশপাশের মানুষ যেখানে চিৎকার করে কাঁদছিলেন, সেখানে সিয়া ছিল সম্পূর্ণ শান্ত।”
তিনি আরও জানান, ১৮ জুন সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ পুলিশ উদ্ধারকারী দলকে খবর দেয়। টানা প্রায় দু’ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর সাড়ে ১২টার মধ্যে দেহ উদ্ধার করা হয়। পরে দুপুর দেড়টা নাগাদ মৃতদেহ অ্যাম্বুল্যান্সে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, কেতন আগরওয়াল গত ১৮ জুন লোহাগড় দুর্গ থেকে খাদে পড়ে মারা যান। প্রথমে এটি দুর্ঘটনা বলে মনে হলেও, তদন্তে উঠে আসে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। এই ঘটনায় কেতনের বাগদত্তা ২০ বছর বয়সি সিয়া গোয়েল এবং তাঁর কথিত প্রেমিক ২২ বছর বয়সি চেতন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
Kolkata,West Bengal
