Last Updated:
Ketan Murder Trial: কেতন আগরওয়াল খুনে এবার বিতর্ক আদালতে৷ সিয়ার আইনজীবী হওয়া নিয়ে বিতর্ক বাধল দুই আইনজীবীর মধ্যে৷ অ্যাডভোকেট আশুতোষ শ্রীবাস্তবের দাবি, তাঁকে নিয়োগ করেছেন সিয়া৷
কলকাতা: আদালতে সিয়ার আইনজীবী কে? আশুতোষ শ্রীবাস্তব নাকি বিপুল দুশিং! পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্তের মধ্যেই এবার সামনে এল নতুন আইনি বিতর্ক। মূল অভিযুক্ত সিয়া গোয়ালের হয়ে আদালতে আসলে কে লড়ছেন, তা নিয়ে আদালত চত্বরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এরই মধ্যে অ্যাডভোকেট আশুতোষ শ্রীবাস্তব সিয়ার ভাই সাহিল গোয়ালকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠিয়েছেন।
পুনের ভাডগাঁও মাভাল আদালতে সিয়া গোয়েলের পুলিশি হেফাজত সংক্রান্ত শুনানির সময়ই প্রকাশ্যে আসে আইনজীবি নিয়ে বিতর্ক৷ অ্যাডভোকেট আশুতোষ শ্রীবাস্তব আদালতে হাজির হয়ে দাবি করেন, তিনি সিয়া গোয়ালের আইনজীবী এবং তাঁর কাছে সিয়ার স্বাক্ষর করা বৈধ কাগজ রয়েছে, যা আদালতের নথিতেও সংযুক্ত রয়েছে। কিন্তু শুনানির সময় বিচারক সিয়াকে বিষয়টি জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানান, তাঁর পক্ষে শুধুমাত্র অ্যাডভোকেট বিপুল দুশিং-ই মামলা লড়ছেন। সিয়ার এই বক্তব্যের পর আশুতোষ শ্রীবাস্তব আর সওয়াল চালিয়ে যেতে পারেননি এবং আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
সিয়ার ভাই সাহিল গোয়াল এবং তাঁর পরিবারের সদস্যরা পরে জানান, অ্যাডভোকেট বিপুল দুশিং-ই তাঁদের নিযুক্ত আইনজীবী। তাঁরা আরও দাবি করেন, আশুতোষ শ্রীবাস্তব বা তাঁর টিমকে কখনওই তাঁরা নিয়োগ করেননি।
এই ঘটনার পরেই অ্যাডভোকেট আশুতোষ শ্রীবাস্তব সাহিল গোয়ালকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠান। নোটিসে দাবি করা হয়েছে, ২৯ জুন সংবাদমাধ্যমের সামনে সাহিল যে মন্তব্য করেছিলেন— “আশুতোষ শ্রীবাস্তবকে কখনও নিয়োগ করা হয়নি” তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং তাঁর পেশাগত সুনাম ক্ষুণ্ণ করেছে।
প্রকাশ্যে করা অভিযোগ প্রত্যাহার করতে হবে।
সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে।
ভবিষ্যতে এমন মন্তব্য আর করবেন না বলে লিখিত আশ্বাস দিতে হবে।
ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দিতে হবে।
আশুতোষ শ্রীবাস্তবের দাবি, সিয়া গোয়াল প্রাপ্তবয়স্ক হওয়ায় তিনি পরিবারের অনুমতি ছাড়াই স্বাধীনভাবে যে কোনও আইনজীবী নিয়োগ করতে পারেন এবং নিজেই নথিকে স্বাক্ষর করার পূর্ণ আইনি অধিকার রয়েছে তাঁর।
Kolkata,West Bengal
