কীভাবে বছরে ৪০,০০০ টাকা আয় হবে?
ধরা যাক, একজন ব্যক্তি ২৬ বছর বয়সে ৫ লক্ষ টাকার LIC Jeevan Umang Policy নিলেন এবং ৩০ বছরের প্রিমিয়াম পেমেন্ট টার্ম বেছে নিলেন।
তাহলে উদাহরণ হিসেবে—
মোট প্রিমিয়াম (প্রায়): ৪,৮১,৪১০ টাকা
বার্ষিক প্রিমিয়াম: ১৬,০৪৭ টাকা
অর্ধবার্ষিক প্রিমিয়াম: ৮,১১২ টাকা
ত্রৈমাসিক প্রিমিয়াম: ৪,১০০ টাকা
মাসিক প্রিমিয়াম: প্রায় ১,৩৫০ টাকার কাছাকাছি (প্রতিদিন প্রায় ৪৫ টাকা)
৩০ বছর প্রিমিয়াম জমা দেওয়ার পর, অর্থাৎ ৫৬ বছর বয়স থেকে, ৫ লক্ষ টাকার বেসিক সাম অ্যাসিওরডের ৮ শতাংশ, অর্থাৎ বছরে ৪০,০০০ টাকা করে ১০০ বছর বয়স পর্যন্ত পাওয়া যাবে।
