Last Updated:
Locket Chatterjee slams TMC: দীর্ঘদিন পর ছবির প্রচার অনুষ্ঠানে লকেট চট্টোপাধ্যায়। মিঠুন চক্রবর্তীর অনুরোধে অভিনেতার ছেলে নমশী চক্রবর্তীর ছবি ‘আখড়ি সওয়াল’-এর প্রচার অনুষ্ঠানে হাজির লকেট। সেখানেই তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী।
কলকাতা: দীর্ঘদিন পর ছবির প্রচার অনুষ্ঠানে লকেট চট্টোপাধ্যায়। মিঠুন চক্রবর্তীর অনুরোধে অভিনেতার ছেলে নমশী চক্রবর্তীর ছবি ‘আখড়ি সওয়াল’-এর প্রচার অনুষ্ঠানে হাজির লকেট চট্টোপাধ্যায়।
লকেট জানান, ‘নতুন সরকার টলিউডকে দুর্নীতিমুক্ত করবে, কোনও থ্রেট বা ব্যানড কালচার থাকবে না।’ তৃণমূল জামানায় লকেট নিজেও ব্যানড কালচারের শিকার, বিজেপি করতেন বলে অনেক ছবি থেকে ছেঁটে ফেলা হয়েছিল বলে অভিযোগ। সকলে সম্মিলিত ভাবে টলিউডের উন্নতির জন্য হাতে হাত মিলিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন লকেট। যদিও নিজে আবার অভিনয় করবেন কিনা এখনও সিদ্ধান্ত নেননি।

মানস বসাক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2026 12:52 PM IST
