Last Updated:
Mouni-Suraj Divorce Rumours: বলিউডের অন্দরে কান পাতলেই মৌনি রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের খবর শোনা যাচ্ছে৷ স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনি রায়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই জানা গেল, এই দম্পতি গত ছয় মাস ধরে আলাদা থাকছেন।
মুম্বই: বলিউডের অন্দরে কান পাতলেই মৌনি রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের খবর শোনা যাচ্ছে৷ স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনি রায়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই জানা গেল, এই দম্পতি গত ছয় মাস ধরে আলাদা থাকছেন। সম্প্রতি, সাংবাদিক ভিকি লালওয়ানি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দাবি করেছেন যে, যদিও মৌনি এবং সুরজ এখনও বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেননি, ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেত্রী এই প্রক্রিয়া শুরু করার জন্য আইনজীবীদের সঙ্গে দেখা করছেন। শীঘ্রই তাঁর বিচ্ছিন্ন স্বামীর সঙ্গে তাঁর একটি কাউন্সেলিং সেশন হওয়ারও সম্ভাবনা রয়েছে।
দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনি রায়ের দূরত্ব অনেকটাই বেড়েছে৷ সাংবাদিক জানিয়েছেন, গত ৬ মাস ধরে এই দম্পতি একসঙ্গে থাকছেন না৷ শোনা যাচ্ছে মৌনি নিজের বাড়ি বদলাচ্ছে৷ মৌনি ২০২৫ সালের অক্টোবর মাস থেকেই সমস্ত সামাজিক অনুষ্ঠানে একাই যোগ দিচ্ছিলেন। দীর্ঘদিন ধরেই তাদের এই বিচ্ছেদের খবর মিডিয়ার থেকেও দূরে রেখেছিলেন অভিনেত্রী৷
এই সপ্তাহের শুরুতে মৌনি রায় ও সূরজ নাম্বিয়ারের বিচ্ছেদের খবর প্রথম শিরোনামে আসে, ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি৷ ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করতে এবং বিয়ের ছবি মুছে ফেলার পরই জল্পনা আরও জোরালো হয়। প্রতিবেদনে দাবি করা হয় যে মৌনি ও সূরজ ইতিমধ্যেই আলাদা হয়ে গেছেন এবং একসঙ্গে থাকছেন না। প্রতিবেদনে আরও দাবি করা হয় যে, সুরজ খ্যাতি অর্জনের জন্য মৌনিকে ‘প্রতারণা’ করেছেন এবং তাদের সম্পর্কের সময় ‘তার টাকাও ব্যবহার করেছেন’।
বুধবার, অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরি বিভাগে সবাইকে ‘মিথ্যা খবর’ না ছড়ানোর জন্য অনুরোধ করেছেন। যদিও মৌনি নিশ্চিত করেননি যে তিনি এবং সূরজ আলাদা হয়ে যাচ্ছেন কিনা, তিনি সকলের কাছে গোপনীয়তা চেয়েছেন। তিনি লিখেছেন, “সমস্ত সংবাদমাধ্যমকে বিনীত অনুরোধ, মিথ্যা খবর প্রকাশ করবেন না এবং আমাদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা দিন। দয়া করে।” অন্যদিকে, সূরজ এখন পর্যন্ত কোনও বিবৃতি দেননি।
Kolkata,West Bengal
