বিধায়কের কথায়, ‘বর্তমানে ভারত বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের পরিকাঠামো, অর্থনীতি, প্রযুক্তি, প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তার পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।’
