Last Updated:
Nepal Flash Flood: নেপালের ভোটেকোশি নদীর বিধ্বংসী বন্যায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় ৬০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পে অন্তত ৪২ জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে৷ তার মধ্যে ৪ জনকে উদ্ধার করা গেল৷
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: হিমবাহ ধসে পড়ে প্রকৃতির প্রলয়-তাণ্ডবে ধুয়ে মুছে গেছে গাইরাং পোর্ট, ত্রিশূলী বাজার৷ মৃতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে, নিখোঁজ কমপক্ষে ৫০০০৷ নেপালের হড়পা বানে নিখোঁজ ৬০০-রও বেশি বাচ্চা৷ ঘটনার পরে ৯টা দিন কেটে গিয়েছে৷ এই ভয়ঙ্কর অবসাদের মাঝে, এই ৯ দিন পরে সামনে এসেছে একটু আশার আলো৷ ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে প্রায় নয় দিন পর দুই শ্রমিককে উদ্ধার করা গিয়েছে জীবিত অবস্থায়৷
