Last Updated:
Nepal Flood Alert:ভয়াবহ বন্যার ক্ষত এখনও শুকায়নি, তার মধ্যেই নেপালে ফের নতুন করে বন্যার সতর্কতা জারি। ভোটেকোশি নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কাঠমাণ্ডু: ফের বন্যার সতর্কতা নেপালে৷ রবিবার নেপালের ভোতে কোশি নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে প্রশাসন। ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলির বাসিন্দাদের উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে উদ্ধারকারী দলগুলি এখনও বিপর্যয়ের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত।
