Last Updated:
New Super Specialty Hospital: উন্নত স্বাস্থ্যসেবার অভাব দূর করতে সুন্দরবনের ক্যানিং বা গোসাবা অঞ্চলে একটি আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বিধায়ক বিকাশ নস্কর গোসাবাতেই যাতে এই অত্যাধুনিক হাসপাতালটি গড়ে ওঠে, সেই দাবি জানিয়েছেন। পাশাপাশি এই অঞ্চলে উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য সেতু নির্মাণের দাবিও উঠেছে।
গোসাবা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সুন্দরবনে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হতে চলেছে এবার। সুন্দরবনের বিভিন্ন দ্বীপাঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন যে গুরুতর অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য কলকাতা বা অন্যত্র যেতে হয়। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে অনেক সময় হাসপাতালে পৌঁছাতে দেরি হয় এবং রোগীর ঝুঁকি বেড়ে যায়। ফলে হাসপাতাল হলে তারা উপকৃত হবেন।
এই পরিস্থিতির কথা মাথায় রেখে সুন্দরবনের কাছাকাছি একটি আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক, উন্নত অপারেশন থিয়েটার, আধুনিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা এবং জরুরি চিকিৎসা পরিষেবা থাকবে বলে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, হৃদরোগ, স্নায়ুরোগ, শিশু বিভাগ, স্ত্রীরোগ, ট্রমা কেয়ারসহ একাধিক বিশেষ পরিষেবা স্থানীয়ভাবে পাওয়া গেলে রোগীদের দ্রুত চিকিৎসা সম্ভব হবে এবং মৃত্যুর হারও কমবে।
এখানকার মানুষের স্বাস্থ্য পরিষেবা এখনও অপর্যাপ্ত সেজন্য গোসাবাতেই হাসপাতাল যাতে করা হয় সেই চেষ্টা করা হবে।” সুন্দরবনে হাসপাতাল হবে বলা হলেও হাসপাতালের স্থান, নির্মাণের সময়সীমা, শয্যাসংখ্যা এবং পরিষেবা চালুর নির্দিষ্ট সময় এখনও সরকারিভাবে জানানো হয়নি। তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রকল্পের বাস্তবায়নের আশা করছেন। এছাড়াও গোসাবাতে একটি সেতুর দাবিও করছেন। সব মিলিয়ে আগামীতে সুন্দরবন যে সেজে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।
South Twenty Four Parganas,West Bengal
