Last Updated:
টাম্পার মেয়র জেন কাস্টর তাঁকে ‘Key to the City of Tampa’ দেন—যা আমেরিকার অন্যতম নাগরিক সম্মাননা।
ফ্লোরিডা: সম্প্রতি রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানি ফ্লোরিডার টাম্পায় ‘আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ান অরিজিন’ কর্তৃক প্রদত্ত ‘এএপিআই হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ গ্রহণ করেলেন। একই অনুষ্ঠানে টাম্পার মেয়র জেন কাস্টর তাঁকে ‘Key to the City of Tampa’ দেন—যা আমেরিকার অন্যতম মর্যাদাপূর্ণ নাগরিক সম্মাননা।
সম্প্রতি আরও এক স্বপ্নের দিশা দেখান নীতা আম্বানি। মুম্বইয়ের নতুন ফুসফুস। ব্যস্ত শহরে শান্তির ঠিকানা। সমুদ্রপাড়ের রাস্তার পাশে সাজানো বাগান। কোস্টাল রোড গার্ডেন্স।
Founder and Chairperson of Reliance Foundation, Nita Ambani received the AAPI Humanitarian Award in Tampa, Florida, presented by the American Association of Physicians of Indian Origin. At the same ceremony, Mayor of Tampa Jane Castor presented her with the Key to the City of… pic.twitter.com/Hy1KoWxbJx
— ANI (@ANI) July 3, 2026
রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি সেদিন জানান, ‘‘গত বছর, আমি আপনাদের সঙ্গে মুম্বইয়ের উপকূলরেখা জুড়ে গড়ে ওঠা এক স্বপ্নের কথা ভাগ করে নিয়েছিলাম — কোস্টাল রোড গার্ডেন্স। এখন আমাদের সঙ্গে রয়েছে বিশ্বমানের ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, পরিবেশবিদ, পরিকল্পনাবিদ এবং প্রকৌশলীদের একটি দল, যারা এমন একটি মাস্টার প্ল্যানের নকশা প্রণয়নে কাজ করছেন, যেখানে বৈশ্বিক দক্ষতার সমন্বয় ঘটবে, অথচ তার চেতনা থাকবে একান্তভাবেই এবং স্বতন্ত্রভাবে মুম্বইয়ের।’’
Mumbai Indians-এর বার্ষিক ‘এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল’ (ESA) ম্যাচও এক অনন্য সামাজিক উদ্যোগের রূপ নেয়। ওয়াংখেড়ে স্টেডিয়াম পরিণত হয়েছিল বিশাল নীল সমুদ্রে, যেখানে ২০,০০০-এরও বেশি শিশু নিজেদের প্রিয় ক্রিকেট তারকাদের সমর্থনে গ্যালারি মুখর করে তোলে। মহারাষ্ট্রের বিভিন্ন জেলা মুম্বই, সাতারা, নাসিক, ভালসাদ ও ইগাতপুরীর মতো প্রত্যন্ত অঞ্চল থেকে শিশুদের খেলা দেখাতে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে ছিল ২০০ জনেরও বেশি বিশেষভাবে সক্ষম শিশু এবং ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিশু। এই উদ্যোগ ছিল Reliance Foundation-এর, যার পরিকল্পনা করেন নীতা আম্বানি। ESA ম্যাচের অন্যতম বিশেষ দিক ছিল প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সরাসরি স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ করে দেওয়া। নীতা আম্বানি জানান, তিনি বহু বছর ধরে National Association for the Blind-এর শিশুদের সঙ্গে কাজ করছেন। আইপিএল-এর মরশুমের আগে শিশুরা তাঁর কাছে স্টেডিয়ামে এসে সরাসরি খেলা দেখার ইচ্ছা প্রকাশ করে। সেই স্বপ্ন পূরণ করতেই তাদের জন্য এই বিশেষ আয়োজন করা হয়। তিনি বলেন, “শিশুরা যে আনন্দ উপভোগ করেছে, তা সামনে থেকে অনুভব করা সত্যিই অসাধারণ। আমরা চাই প্রতিটি শিশু নিজেকে গুরুত্বপূর্ণ ও মূল্যবান মনে করুক।”
আমেরিকার অন্যতম মর্যাদাপূর্ণ নাগরিক সম্মাননা পাওয়ার পরে নীতা আম্বানি৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
