২৫ দিনের (১৯ সিটিং) এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নারী সংরক্ষণ বিলের সংশোধনী এবং ডিলিমিটেশন বিল। এছাড়াও এফসিআরএ বিল আনতে চলেছে কেন্দ্র । চলতি অধিবেশনে পাশ করানো হতে পারে উচ্চশিক্ষা বিলও।
আজই রাজ্যসভায় জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬ পেশ করতে চলেছেন অমিত শাহ।এছাড়াও লোকসভায় আনা হবে সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬।
এছাড়াও আয়কর, এমএসএমই (ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প) এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-সংক্রান্ত সংশোধনী বিলসহ একাধিক গুরুত্বপূর্ণ বিল অধিবেশনে বিবেচনার জন্য আসতে পারে।
অন্যদিকে, NEET UG প্রশ্নফাঁস বিতর্ক থেকে রামমন্দির, একাধিক বিষয়ে পার্লামেন্টে সরব হতে পারেন বিরোধীরা৷ রবিবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বিরোধী নেতারা NEET-UG প্রশ্নফাঁস এবং রামমন্দির অনুদান বিতর্ক নিয়ে অবিলম্বে আলোচনার দাবি জানান। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাদের অগ্রাধিকার থাকবে আইন প্রণয়নের কাজ।
কথিত NEET-UG প্রশ্নফাঁস কাণ্ড
রামমন্দিরে অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগ
বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
রাজনৈতিক দলবদল মূল্যবৃদ্ধি ভারতের বিদেশনীতি ইথানল মিশ্রণ (Ethanol Blending) নীতি
যে নতুন বিলগুলি আনা হতে পারে
আয়কর (সংশোধনী) বিল, ২০২৬
সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬
জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) বিল, ২০২৬
জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উন্নয়ন (সংশোধনী) বিল, ২০২৬
আগের অধিবেশন থেকে ঝুলে থাকা একাধিক বিল নিয়েও আলোচনা ও বিবেচনা হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য—
বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬ (FCRA Amendment Bill)
বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, ২০২৫
এছাড়াও, সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধি এবং সরকারি বন্ডে বিনিয়োগকারী বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কর ছাড় সংক্রান্ত অধ্যাদেশের পরিবর্তে নতুন আইন আনার উদ্যোগও নেওয়া হতে পারে।