Last Updated:
Police News: ইলিশ উৎসবের মহাসমারোহের মাঝেই সুন্দরবনে ঘটল এক রুদ্ধশ্বাস ঘটনা। পাখির আলয়ে বেড়াতে এসে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এক শিশু। গোসাবা থানার পুলিশ ও এক সহ-পর্যটকের তাৎক্ষণিক তৎপরতায় টাইগার ঘাট এলাকায় চলল মেগা সার্চ অপারেশন।
গোসাবা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ইলিশ উৎসবে ভিড় বাড়ছে সুন্দরবনে। ফলে সুন্দরবনে চলছে নিরবিচ্ছিন্ন নজরদারি। সুন্দরবনের ইলিশ উৎসবকে ঘিরে দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটকের ভিড় জমছে এখন। সেই উৎসবের আনন্দঘন পরিবেশের মধ্যেই ঘটে এক উদ্বেগজনক ঘটনা। পাখিরালয়ের টাইগার ঘাটে বেড়াতে এসে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইলিশ উৎসবে বেড়াতে এসে হঠাৎ মেয়েকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন এক দম্পতি।
বিষয়টি নজরে আসতেই গোসাবা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। এরপর স্থানীয় বাজার, হোটেল, ফেরিঘাট-সহ আশপাশের সম্ভাব্য সব জায়গায় তল্লাশি শুরু হয়। দেখা হয় সিসিটিভি। এদিকে, শিশুটির বাবা-মায়ের কান্নাকাটিতে ঘটনাস্থলে থাকা বহু পর্যটকের নজর পড়ে। এক সহ-পর্যটকের সহযোগিতা এবং গোসাবা থানার পুলিশের দ্রুত ও সমন্বিত তৎপরতায় শুক্রবার অল্প সময়ের মধ্যেই নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরে তাকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।
South Twenty Four Parganas,West Bengal
