Last Updated:
Popular Actor Car Accident: ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার অর্জুন বিজলানি৷ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতাকে নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে। জানা গিয়েছে, তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘চুম্বক’-এর প্রচারের কাজ চলাকালীন এক পথ দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। এখন কেমন আছেন অভিনেতা?
মুম্বই: জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি সম্প্রতি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। সংবাদমাধ্যম সূত্রের খবর, অভিনেতার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং তিনি অল্পের জন্য রক্ষা পান। অভিনেতা নিরাপদ ও অক্ষত আছেন। তাঁর আসন্ন শো ‘চুম্বক’-এর মুক্তির আর মাত্র এক সপ্তাহ বাকি, তাঁর আগেই এই ঘটনায় অভিনেতাকে নিয়ে চিন্তায় পড়েছেন ভক্তরা৷
