Profitable Farming Ideas: গ্রীষ্মে ধান, বর্ষায় পদ্ম! একই জমিতে ডবল ধামাকা, সঠিক পদ্ধতির মেনে কৃষিকাজে আয়ের নয়া দিশা দেখাচ্ছে বাগনান


Last Updated:

Profitable Farming Ideas: হাওড়ার বাগনানে পদ্ম চাষে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। ঝিল বা পুকুর নয়, এখন ধান জমিতেই বিজ্ঞানসম্মত উপায়ে পদ্ম চাষ করছেন প্রায় ১৫০ জন কৃষক। বিঘা প্রতি ১০-১২ হাজার টাকা খরচে ভাল ফলন হলে মিলছে মোটা টাকা মুনাফা।

+

হাওড়ার বাগনানের ধান জমিতে ফোটা পদ্ম তুলতে ব্যস্ত চাষিরা

বাগনান, রাকেশ মাইতি: ধান জমিতে পদ্ম চাষ করেই স্বনির্ভর হচ্ছেন বাগনানের বহু কৃষক! সারা বছরের কয়েকটা মাস পদ্মের ভাল বাজার। তবে সারা বছর বিভিন্ন পুজোকে কেন্দ্র করে পদ্মের কম বেশি চাহিদা থাকে। এবার আবহাওয়াতেও পদ্মের চাহিদা ছিল তুঙ্গে, গরমে প্রায় অবিক্রিত পদ্ম। ভোট আবহে, এবার সেই ফুলই দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বাজারে। এক সময় অর্থাৎ কয়েক বছর আগেও পদ্ম চাষ বলতে শুধুমাত্র ঝিলে চাষের কথাই ভাবতে পারত মানুষ। কিন্তু বর্তমানে ধান জমিতে বিজ্ঞানসম্মত পদ্ম চাষ আরও লাভের মুখ দেখাচ্ছে উদ্যোগীকে। সেই পদ্ধতি মেনে হাওড়ার বাগনানের কয়েকশো বিঘা জমিতে পদ্ম চাষ হচ্ছে।

পাঁচ থেকে সাত বছরে আরও বেশি আগ্রহ বেড়েছে কৃষকদের মধ্যে। কৃষকদের কথায়, যে জমিতে গরমের ধান চাষ হচ্ছে। সেই জমিতে বর্ষায় পদ্ম ফুল চাষ হয়। বর্ষার শুরুতে খোল ও গোবর সার প্রয়োগ করার পর জমি তৈরি করে পদ্মবীজ বা কন্দ লাগান (আষাঢ়-শ্রাবণ মাস)। এরপর বর্ষার জল বৃদ্ধি পাওয়ার সঙ্গে পদ্ম গাছ বড় হয়ে ওঠে। দুর্গাপুজোর সময় অর্থাৎ আশ্বিন মাস থেকে কার্তিক মাস পর্যন্ত ফুল পাওয়া যায়।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/

Profitable Farming Ideas: গ্রীষ্মে ধান, বর্ষায় পদ্ম! একই জমিতে ডবল ধামাকা, সঠিক পদ্ধতির মেনে কৃষিকাজে আয়ের নয়া দিশা দেখাচ্ছে বাগনান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Hello Friday – Elegant Lifestyle Blog Theme Helmets – WordPress Theme for Handyman Helpass – Charity WordPress Theme HelpDesk 3 – The professional Support Solution HelpDesk – WordPress Support Center Theme Helpful – Article Feedback Plugin for WordPress Helpgrove – Nonprofit Charity WordPress Theme HelpGuru – A Self-Service Knowledge Base WordPress Theme HelpingHand – Charity/Fundraising WordPress Theme Helpo | Charity & Nonprofit WordPress Theme