প্রসঙ্গত, মৃত কেতন আগরওয়ালের বাবার দাবি, বিশাল আগরওয়ালের দাবি, মাথার ‘পরচুলার’ জন্যই হয়তো তাঁর ছেলেকে হত্যা করেছে সিয়া ও তার প্রেমিক! শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমরা আগেই সিয়া গোয়ালের পরিবারকে জানিয়েছিলাম যে কেতন মাথায় একটি ছোট হেয়ার প্যাচ ব্যবহার করে। কিন্তু এটা কি কাউকে খুন করার মতো কারণ হতে পারে?’’ পুনেতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে দেখা করেছেন ব্যবসায়ী বিশাল আগরওয়াল৷ তিনি জানালেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, অভিযুক্তদের যেন অন্তত মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মামলার দ্রুত বিচার হবে। এছাড়াও আমাকে জানান হয়েছে যে এই মামলায় একটি SIT গঠন করা হয়েছে।’’
