Purba Medinipur: বয়স আশি ছুঁই ছুঁই। কিন্তু গানের গলা শুনলে মুগ্ধ হবেন আপনিও। এখনও এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সঙ্গীত শিল্পী হিসেবে ডাক পড়ে তার। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে মুগ্ধ করেছিলেন মককুমা শাসক’কে। জিতেছিলেন পুরস্কারও।