Last Updated:
Purulia District Election Result 2026: টানটান উত্তেজনা জেলায়। পুরুলিয়ার ৩টি গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা। সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে চলছে কড়া নজরদারি।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এই গণনার ফলাফলের উপরই নির্ভর করছে বাংলার মসনদ কার দখলে যাবে। গোটা রাজ্যের মতো পুরুলিয়া জেলাতেও প্রস্তুতি সম্পূর্ণ, প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
জেলা জুড়ে মোট তিনটি কাউন্টিং সেন্টার গড়ে তোলা হয়েছে। পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়, মানবাজার মানভূম কলেজ এবং রঘুনাথপুর কলেজে অনুষ্ঠিত হবে ভোট গণনা। প্রশাসন সূত্রে জানা গেছে, পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয় কাউন্টিং সেন্টারে মোতায়েন রয়েছে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে মানবাজার মানভূম কলেজ ও রঘুনাথপুর কলেজে রাখা হয়েছে দুই কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি থাকছেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা, যাতে গণনা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।
Puruliya (Purulia),Puruliya,West Bengal