Last Updated:
West Bengal Assembly Election 2026: আজ ২০২৬ বিধানসভা ভোটের ফল ঘোষণা। রেজাল্ট বেরনোর আগেই বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকেরা আবির খেলে আনন্দ উদযাপনের প্রস্তুতি সেরে ফেলেছেন।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। স্বাভাবিকভাবেই গোটা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলাতেও উত্তেজনার পারদ চড়েছে। জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রায় সব রাজনৈতিক দলই। ফল ঘোষণার দিনকে ঘিরে উৎসবের প্রস্তুতিও তুঙ্গে। ভোটের আবহে জেলা জুড়ে যেন রং-এর উৎসবের আমেজ।
বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকেরা ফলাফল প্রকাশের দিন আবির খেলে আনন্দ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। তার জেরেই জেলার বিভিন্ন প্রান্তে আবির কেনার হিড়িক পড়েছে। পুরুলিয়া শহর থেকে শুরু করে ব্লক এলাকার ছোট-বড় বাজার সব জায়গাতেই রঙের দোকানগুলিতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তাতেই খুশি বিক্রেতারা।
জানা যাচ্ছে, দোলের তুলনায় এই ভোটের সময় আবিরের বিক্রি আরও বেশি হয়েছে। ব্যবসায়ীদের কাছে আবিরের স্টক প্রায় শেষ হতে চলেছে। এই বাড়তি চাহিদায় খুশি দোকানদারেরা। তাঁদের মতে, বাজারে এমন বিক্রি স্বস্তি এনে দিয়েছে। তবে প্রশাসনের তরফে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। উৎসবের আনন্দ যাতে কোনওভাবেই বিশৃঙ্খলায় না বদলে যায়, সেদিকে নজর রাখা হচ্ছে। সব মিলিয়ে, ফলাফল ঘোষণার আগে পুরুলিয়ায় এখন উৎসবের অপেক্ষা, রঙে রঙে মেতে ওঠার প্রস্তুতি তুঙ্গে।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
WB Assembly Election 2026: ভোটের ফল ঘোষণার আগেই রঙের উন্মাদনা! সবুজ-গেরুয়া-লালের জোর টক্কর, জেলার বাজারে বাজারে আবির বিক্রির ধুম