Last Updated:
Purulia News: বিগত দুই দশকে জমানো ৫০ হাজারেরও বেশি ঐতিহাসিক কয়েন ও নোট নিয়ে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে বিশেষ প্রদর্শনী। ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া বিরল মুদ্রা একনজর দেখতে ভিড় জমালেন আবালবৃদ্ধবনিতা।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ইতিহাস, সংস্কৃতি ও পুরনো দিনের স্মৃতিকে ঘিরে এক অন্যরকম পরিবেশ তৈরি হল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে। ভারতের সংস্কৃতি মন্ত্রকের অধীন ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামস (NCSM)-এর উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে নজর কাড়ল বিরল নোট ও কয়েনের প্রদর্শনী। এই প্রদর্শনীর মূল আকর্ষণ ছিলেন পুরুলিয়ার বিশিষ্ট মুদ্রা সংগ্রাহক পবন আগারওয়াল।
তিনি বিগত বেশ কিছু বছর ধরে পুরনো কয়েন ও নোট কালেকশন করছেন। গত প্রায় দুই দশকে তিনি সংগ্রহ করেছেন ৫০ হাজারেরও বেশি কয়েন ও নোট। তার মধ্যে প্রায় চার হাজার অত্যন্ত বিরল ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন। ছেলেবেলা থেকেই কয়েন ও মোট কালেক্ট করা তার এক প্রকার নেশা। কিন্তু তখন খেলার ছলে তিনি এই কালেকশন করতেন। পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে নোট ও কয়েন সংরক্ষণ করা শুরু করেন তিনি। আর তাতেই তার এই বিরাট নোট ও কয়েন সংগ্রহ ভান্ডার তৈরি হয়েছে। এদিন ছোট থেকে বড় বহু মানুষ এই এক্সিবিশনে ভিড় জমান।
এ বিষয়ে বিশিষ্ট মুদ্রা সংগ্রাহক পবন আগারওয়াল বলেন, এটা তার অন্যতম শখ। ভারতবর্ষেরই বেশিরভাগ কয়েন কালেকশন রয়েছে তাঁর। তার মধ্যে স্বল্প পরিমাণে অন্যান্য কিছু দেশেরও রয়েছে। যদি তাঁর পরবর্তী প্রজন্ম এই সংগ্রহের দায়িত্বভার নেয় তাহলে তিনি তাদের উপরেই সেই দায়িত্ব দেবেন তা না হলে কোনও মিউজিয়ামে এই কয়েন ও নোট দান করবেন। এ বিষয়ে এক ভিজিটর রুদ্র অত্রি পাণ্ডে বলেন, এই প্রথমবার তিনি এই ধরনের নোট ও কয়েন কালেকশন দেখলেন। তার খুবই ভাল অভিজ্ঞতা হয়েছে।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
Purulia News: এক ছাদের নিচে ৫০ হাজার বিরল মুদ্রা-নোট! পুরুলিয়া বিজ্ঞান কেন্দ্রে নজর কাড়ল ২ দশকের পরিশ্রম, তাক লাগালেন পবন আগারওয়াল