Last Updated:
Rahul Gandhi: দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেস নেতৃত্বের৷ মিছিল করে বিক্ষোভ৷ রাহুল, প্রিয়াঙ্কা-সহ অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
নয়াদিল্লি: NEET-পরীক্ষায় পেপার লিকের প্রতিবাদ জানিয়ে এবার আন্দোলনে কংগ্রেস৷ মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের বাসভবন লোক কল্যাণ মার্গের দিকে মিছিল করে বিক্ষোভ দেখান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী-সহ দলের একাধিক শীর্ষ নেতা। বিক্ষোভরত রাহুল, প্রিয়ঙ্কাদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং৷
বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল, দলের মুখপাত্র পবন খেরা এবং কেরলের বিরোধী দলনেতা ভি. ডি. সাথীশন-সহ অন্যান্য নেতারাও।
কংগ্রেসের দাবি, NEET-এ অনিয়ম এবং সোমবার ছাত্র-ছাত্রীদের আন্দোলনের সময় পুলিশের আচরণের জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিতেই তাঁদের এই মিছিল। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “গতকাল তরুণ ছাত্র-ছাত্রীদের উপর যে বর্বরোচিত আচরণ হয়েছে, তার জবাব চাইতেই আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করেছি। সরকার কোনও জবাবদিহি করতে চাইছে না, এমনকি সংসদেও এই বিষয়ে আলোচনায় রাজি নয়।”
NEET ইস্যুতে বিরোধীদের লাগাতার চাপের মধ্যেই সংসদের দুই কক্ষেই একাধিকবার অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের এই কর্মসূচি রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল। বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংকে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে দেখা যায়। যদিও তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, দিল্লিতে ককরোচ জনতা পার্টি (CJP)-র চলমান অবস্থান-বিক্ষোভের মধ্যেই কংগ্রেসের এই মিছিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি, পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকও তাঁর অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
Kolkata,West Bengal
