Last Updated:
Raj Babbar-Rekha: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখার আজ কোনও পরিচয়ের প্রয়োজন নেই। তিনি এখনও তাঁর অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে সকলকে মোহিত করে রেখেছেন। তাঁর ভক্তরা আবারও বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন৷ বলিউডের এই এভারগ্রীণ রেখার প্রেমে পাগল ছিলেন হাজারও পুরুষসঙ্গী৷ অভিনেতা রাজ বাব্বরেরও নাকি রেখার প্রেমে পাগল ছিলেন৷
মুম্বই: বলিউড তারকাদের কেচ্ছা নিয়ে সর্বদাই সরগরম টিনসেল টাউন৷ সম্প্রতি অভিনেতা রাজ বাব্বরের ছেলে আর্য বাব্বর তাঁর বাবা এবং কিংবদন্তি অভিনেত্রী রেখাকে নিয়ে মুখ খুলেছেন৷ অতীতের গুজব সম্পর্কে প্রশ্ন করা হলে বিচক্ষণতা ও সততার সঙ্গে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। দীর্ঘদিনের এই জল্পনা প্রসঙ্গে আর্য বলেন যে, তাঁর বাবা যদি কখনও রেখার প্রতি আকৃষ্ট হয়েও থাকেন, তা পুরোপুরি স্বাভাবিক কারণ রেখার সৌন্দর্যে আকৃষ্ট ছিলেন বলিউডের একাধিক পুরুষ৷
ভিকি লালওয়ানির সঙ্গে কথা বলার সময় আর্য বাব্বর রাজ বাব্বর এবং রেখার সম্পর্কের গুঞ্জন নিয়ে কথা বলেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, অভিনেতা রাজ বাব্বর একসময় রেখার প্রতি আকৃষ্ট ছিলেন বলে যে জল্পনা রয়েছে, তা কি সত্যি। সাক্ষাৎকার পুরনো গুঞ্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজ বাব্বর এবং রেখাকে একবার একটি রাস্তায় একসঙ্গে দৌঁড়াতে দেখা গিয়েছিল। তিনি রসিকতা করে মন্তব্য করেন যে, সেটি সকালের দৌড় ছিল, নাকি দুপুরের, নাকি সন্ধ্যার, তা কেউই ঠিকভাবে জানে না।
রাজ বাব্বর ও রেখা ১৯৮০-এর দশকের অন্যতম জনপ্রিয় অন-স্ক্রিন জুটি ছিলেন এবং ‘আগর তুম না হতে’, ‘সংসার’ ও ‘ইনসাফ কি আওয়াজ’-এর মতো বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেন। এই ছবিগুলিতে তাঁদের অসাধারণ রসায়ন এবং রোমান্টিক অভিনয় প্রায়শই দর্শক ও চলচ্চিত্র জগতের ভেতরের মানুষদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠত, যা সেই সময়ে তাঁদের পর্দার বাইরের সম্পর্কের গুজবকে আরও উস্কে দিয়েছিল।
Kolkata,West Bengal
