Last Updated:
Ranbir Kapoor Shower Video: সম্প্রতি বলিউড অভিনেতা রণবীর কাপুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ যা নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে৷ ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভক্তরা এটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা করছেন। কেউ কেউ রণবীরের প্রশংসা করছেন, আবার অন্যরা প্রশ্ন তুলছেন যে ক্লিপটি কীভাবে অনলাইনে ভাইরাল হল।
মুম্বই: বলিউড অভিনেতা রণবীর কাপুর আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছেন। এবার কোনও সিনেমা বা নতুন লুকের জন্য নয়, বরং একটি স্নানের ভিডিও নিয়ে তোলপাড় হয়েছে নেটদুনিয়া। শাওয়ারে নীচে শার্টবিহীন অবস্থায় অভিনেতার একটি ছোট ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভক্তদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে৷
ভাইরাল ক্লিপটি ‘আরকে অফলাইন’ নামের একটি যাচাইবিহীন অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। ভিডিওটি কোথায়, কখন বা কেন করা হয়েছিল, সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রণবীর কাপুর বা তাঁর অফিসিয়াল টিমের সঙ্গে যুক্ত কিনা, অথবা এটি কোনও আসন্ন ব্র্যান্ড প্রচারণার অংশ কিনা, সেটাও স্পষ্ট নয়।
WHAT. RANBIR. WOW. HOW. WHAT. SEXY. HUHHHH. HOTTTT. WHAT. RANBIRRRRRRR.
#RanbirKapoor for an ad https://t.co/rYHbF29bzB— 🏹RK🏹 (@RanbirIsLife) September 25, 2026
রণবীর কাপুরের স্নানের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “কী… রণবীর… ওয়াও। হট… এই ভিডিওটা অনলাইনে কীভাবে এল?” আরেকজন মন্তব্য করেছেন, “আমি কি ভুল করে ইনস্টাগ্রামের প্রিমিয়াম ভার্সন আনলক করে ফেললাম?” অনেক ভক্ত তার এই হট লুকের প্রশংসা করছেন এবং তাকে তাদের ‘স্বপ্নের পুরুষ’ বলে অভিহিত করছেন।
