Last Updated:
Rising Bharat Summit 2026: পূর্ব ভারতের সবচেয়ে বড় ইভেন্ট রাইজিং ভারত সামিট-এর নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন রাজনৈতিক থেকে শিল্প ও চলচ্চিত্র মহল৷ রাইজিং ভারত সামিট-এর মঞ্চে একসঙ্গে হাজির বাংলা সিনেমা জগতের দুই জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং আবীর চট্টোপাধ্যায়৷
কলকাতা: জাতীয় স্তরের পর রাইজিং ভারত সামিট -এর ইস্ট এডিশনের এবার আসর বসেছে কলকাতায়৷ শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা পূর্ব ভারতের আগামী দিনের শিল্প এবং অর্থনীতির বিকাশের সম্ভাবনার ইঙ্গিত মিলতে পারে এই সম্মেলন থেকে৷ এই সম্মেলন যেন এক সম্পর্কের মেলবন্ধন৷ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শিল্পপতি এবং ক্রীড়া থেকে বাংলা বিনোদন জগতের একাধিক তারকারা উপস্থিত হয়েছেন৷
