Last Updated:
Rudranil Ghosh: বাংলা চলচ্চিত্র থেকে শিল্প সংস্কৃতির জগতে আর অযোগ্যদের একাধিপত্য চলবে না৷ বরং যোগ্যতার ভিত্তিতে গুণী শিল্পীরাই কাজ পাবেন। স্পষ্ট করে জানিয়ে দিলেন বিধায়ক-অভিনেতা রুদ্রনীল ঘোষ।
কলকাতা: টলিউড ইন্ডাস্ট্রিতে অযোগ্যদের দাপাদাপির দিন শেষ এবং এখন থেকে যোগ্যতার ভিত্তিতে প্রকৃত গুণী শিল্পীরাই কাজ পাবেন বলে স্পষ্ট করে জানিয়েছেন অভিনেতা ও বিধায়ক রুদ্রনীল ঘোষ। পাশাপাশি সরকারি অনুষ্ঠানগুলিতেও শিল্পীরা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে সমানভাবে যোগ্যতার বিচারে কাজের সুযোগ পাবেন বলেও তিনি আশ্বস্ত করেছেন।
কোনও রং-দল-মত দেখে নয়। যোগ্যরাই কাজ করবে বাংলার সিনেমা ও শিল্প সংস্কৃতির জগতে বুঝিয়ে দিলেন রুদ্রনীল ঘোষ। সাহিত্য সংস্কৃতি শিল্পী সংঘ, অ্যাসোসিয়েশন ফর বেঙ্গল ফর লিটারেচার অ্যান্ড কালচার- এর একাধিক শিল্পীরা মিলে রুদ্রনীল ঘোষের সঙ্গে এক বৈঠক করেন। যেখানে তৃণমূল জমানায় যোগ্যতার ভিত্তিতে কাজ না পাওয়া, স্বজনপোষণ ও টালিগঞ্জ স্টুডিও পাড়ার রাজনীতিও উঠে আসে।
রুদ্রনীল স্পষ্ট করে দিয়েছেন, টলিপাড়ায় স্বজনপোষণ এবং কাজ নিয়ে রাজনীতিকরণের দিন শেষ। টলিপাড়ায় ঝাড়াই বাছাই চলছে। প্রচুর গুণী মানুষ রয়েছেন। সকলেই যাতে কাজ পান সেদিক দেখা হবে। আরও বলেন, তথ্য সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী চারিদিকে নজরে রাখছেন। প্রয়োজন অনুযায়ী সকলের সঙ্গে কথাও বলছেন বলে জানান।
একজন সফল অভিনেতা হয়ে, বিধায়ক হিসেবে কিভাবে পরিষেবা দেবেন কেন্দ্রে। এমন প্রশ্ন যখন একাংশের মানুষের মধ্যে ওঠে, তখনও কোন রাখঢাক না করে স্পষ্ট বার্তায় তিনি বলেছিলেন, কেন্দ্রের পরিষেবা আগে, পরে অভিনয়। বিগত সরকার আমলে একাধিক সেলিব্রেটি বিধায়ক-সাংসদ-এর কাছে পরিষেবা না পাওয়ার অভিযোগ বহু। সেই ঘটনা শিবপুরে যে পুনরাবৃত্তি হবে না, তা জানিয়ে দেন হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনি জনসেবাকে প্রাধান্য দিচ্ছেন সবার আগে। জনসেবার পর অভিনয়ে সময় দেওয়া।
ভোট প্রচারে নেমে বিগত সরকারের আমলে শিবপুর কেন্দ্রের বিভিন্ন সমস্যা জনসমক্ষে তুলে ধরেছেন রুদ্রনীল ঘোষ। নতুন সরকার গঠনের পরই, যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্যার সমাধানে কাজ চলছে। হাওড়া শহরের নিকাশি সমস্যা সমাধানে ৪৭০০ কোটি টাকা ব্যয়ে কাজ চলছে। সেই কাজ খতিয়ে দেখা দফায় দফায় ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের সঙ্গে বৈঠক চলছে। একইসঙ্গে স্বাস্থ্য পরিষেবার দিক থেকে ভেঙেপড়া স্বাস্থ্য পরিষেবা উপযুক্ত করে তোলা হচ্ছে।
Kolkata,West Bengal
