Last Updated:
Satyajit Ray Birth Anniversary:এবছর সত্যজিৎ রায়ের ১০৫-তম জন্মদিন। সকাল থেকেই বিশপ লেফরয় রোডের বাড়িতে বহু মানুষের সমাগম। এদিন ভিড় জমান তারকা থেকে সাধরণ মানুষ প্রত্যেকে।
কলকাতা: এবছর সত্যজিৎ রায়ের ১০৫-তম জন্মদিন। সকাল থেকেই বিশপ লেফরয় রোডের বাড়িতে বহু মানুষের সমাগম। এদিন ভিড় জমান তারকা থেকে সাধরণ মানুষ প্রত্যেকে।
মালদা, বর্ধমান, চন্দননগর থেকে শুরু করে রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষেরা এসেছেন আজ সত্যজিৎ রায়ের বাড়ি ঘুরে দেখতে, তাঁর ছবিতে মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে। রায় বাড়িতে বছরের এটা সবচেয়ে বড় উৎসব।
সকলের জন্য এই দিন অবারিত দ্বার। সত্যজিৎ পুত্র সন্দীপ রায় সকলকে এদিন স্বাগত জানান এবং প্রত্যেকের সঙ্গে দেখা করেন ও তাদের নানা জিজ্ঞাসার উত্তর দেন। থাকে মিষ্টি মুখের ব্যবস্থাও। এবছরও রাস্তা থেকে বাড়ির চারতলা অবধি ভোর থেকে লম্বা লাইন।
মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে একবার সত্যজিৎ রায়ের ছবিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য অপেক্ষা করছেন। সন্দীপ রায় বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম, ৮ থেকে ৮০ প্রত্যেকে এখনও সেই সম্মানের সঙ্গে সত্যজিৎ রায়কে মনে রেখেছেন এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না’।
Kolkata,West Bengal
