Last Updated:
Shatabdi Roy Father Death: বিনোদন জগতে ফের বড় ধাক্কা৷ একের পর এক মৃত্যর খবরে শোকের ছায়া নেমে এসেছে৷ বাবাকে হারালেন সাংসদ-অভিনেত্রী শতাব্দী রায়৷
কলকাতা: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ বাবাকে হারালেন সাংসদ-অভিনেত্রী শতাব্দী রায়৷ দিনকয়েক আগেই মাকে হারিয়েছেন রানি মুখোপাধ্যায়৷ এর মধ্যেই শোকের ছায়া৷ বাবা শৈলেন রায়কে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী শতাব্দী রায়৷
বাবাকে হারানোর পর কথা বলার অবস্থায় ছিলেন না অভিনেত্রী৷ গত সপ্তাহেই ঘটেছে এই দুঃখজনক ঘটনা৷ সংবাদমাধ্যমকে সাংসদ-অভিনেত্রী জানান, বাবা সারাক্ষণ সঙ্গেই থাকতেন৷ যেখানেই শুটিংয়ে গিয়েছি সেখানে সবসময় বাবাকে সঙ্গে পেয়েছি৷ বাবার এই চলে যাওয়াটা কোনওভাবেই মেনে নিতে পারছি না৷ মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮৭ বছর৷
