অভিনেতা বললেন, “অসুস্থ থাকাকালীন যখন আয়ুশকে অনেক কিছু খেতে বারণ করা হয়েছিল, তখন সে এই কথাটাই বলত। সে আচার বা পাপড় খেতে পারত না। এটা খেতে পারত না, ওটাও খেতে পারত না। আর আমরা যদি তাকে সামান্য কিছু দিতাম, সে বলত, ‘এতে আমার কী হবে?’ তারপর, অলকা এটা শুনে যখন তাকাল, সে দেখল আয়ুশ। তারপর, সে যখন আরও টাকা বের করার জন্য নিচু হল, আয়ুশ উধাও হয়ে গেছে। গাড়িটা মাঠের মাঝখানে পার্ক করা ছিল। কোথাও থেকে কেউ আসতে বা যেতে পারছিল না।”
