পরে, শিল্পা একটি বিবৃতি জারি করে বলেন, “আমি যতদূর জানি, রাজ ও কবিতার বিয়ে এক বছরেরও বেশি আগে হয়েছে, এবং তারা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন ও এক বছরেরও বেশি সময় ধরে আলাদাভাবে বসবাস করছেন। রাজ কুন্দ্রার সাথে আমার পরিচয় হয় তিন মাস আগে ব্যবসায়িক সূত্রে, তাই তার বিয়ে ভাঙার প্রশ্নই ওঠে না, কারণ আমি তাকে মাত্র ১২ সপ্তাহ ধরে চিনি। আমার সংস্কৃতি ও শিক্ষা আমাকে বিয়ে ভাঙার অনুমতি দেয় না, এবং তার সম্পর্কে আর কিছু জানতে বা শুনতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই।” রাজও বলেছিলেন, “আমার বিয়ে ১২ মাস আগেই ভেঙে গেছে, এবং এর সাথে শিল্পার কোনো সম্পর্ক ছিল না।”
