সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : সিকিমের পাহাড়ি গ্রামের সেই ছোট্ট লাইব্রেরিটা আজও অনেকের মনে জায়গা করে আছে। কাঠের তাকভর্তি বই, জানলার বাইরে মেঘে ঢাকা পাহাড় আর কোণের টেবিলে বসে থাকা এক মানুষ, গম্ভীর সিং ইয়োনজোন। গ্রামের ছেলেমেয়েরা স্কুল ছুটির পর সেখানে এসে বই পড়ত, গল্প শুনত, নতুন কিছু জানার স্বপ্ন দেখত। তখন কেউ হয়তো ভাবতেই পারেনি, এই মানুষটিই একদিন দেশের অন্যতম সম্মানজনক পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হবেন।
