Last Updated:
Singer Death: স্বনামধন্য গায়িকা সুমন কল্যাণপুরের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি অনুরাগীরা, এর মধ্যেই সঙ্গীত জগতে আবারও বড় ধাক্কা। প্রয়াত হলেন তরুণ গায়ক যশপাল শর্মা।
বিনোদন জগতে ফের নক্ষত্রপতন ৷ কিছুদিন আগে স্বনামধন্য প্রবীণ গায়ক সুমন কল্যাণপুরের মৃত্যুতে চলচ্চিত্র জগতে নেমে এসেছিল শোকের ছায়া৷ সেই শোক কাটিয়ে ওঠার আগেই প্রয়াত হলেন আরও এক তরুণ গায়ক। হরিয়ানভি লোকশিল্পী ও রাগিনী গায়িক পেপসি শর্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
পেপসি শর্মা, যাঁর আসল নাম ছিল যশপাল শর্মা, মঞ্চে পেপসি শর্মা নামেই খ্যাতি লাভ করেন। মূলত গাজিয়াবাদের পাটলা গ্রামের বাসিন্দা পেপসি শর্মা হরিয়ানা, উত্তর প্রদেশ এবং দিল্লি-এনসিআর-এ মঞ্চ পরিবেশনার মাধ্যমে এক বিশেষ ছাপ রেখেছিলেন। হরিয়ানার গোশালাগুলিতে অনুষ্ঠিত রাগিনী প্রতিযোগিতায় তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
Location :
Kolkata,West Bengal
