Last Updated:
Supreme Court On SIR: SIR-এর সঙ্গে নাগরিকত্বের সরাসরি সম্পর্ক নেই। বাংলার সরকারি প্রকল্প মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। সেইসঙ্গে কমিশনের এক্তিয়ারের রূপরেখাও বেঁধে দিল শীর্ষ আদালত।
নয়াদিল্লি: বাংলায় SIR-এ নাম বাদ যাওয়া ব্যক্তিরা অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন— এই নিয়ে অভিযোগ এবার পৌঁছল সুপ্রিম কোর্টে। শুনানিতে কী জানাল শীর্ষ আদালত?
SIR এ বিচারাধীন আবেদনকারীদের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টকে পরিষ্কার নির্দেশিকা জারি করার আবেদন জানালেন আইনজীবী গোপাল শঙ্করায়ণ। এ বিষয়ে SOP ঠিক করে দেওয়ার আবেদন জানান তিনি। এ ক্ষেত্রে পাসপোর্টের মত নথিকে নাগরিকত্বের পরিচায়ক হিসেবে ঘোষণা করার আবেদন করেন মামলাকারীর আইনজীবী।
“ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব হারানো নয়।”
এসআইআর-এর কারণে অন্নপূর্ণা যোজনার মতো সামাজিক প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ সংক্রান্ত মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়ে দেয়— “ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব হারানো নয়।”
কমিশনের এক্তিয়ারের রূপরেখাও বেঁধে দিল সুপ্রিম কোর্ট
এক্ষেত্রে কমিশনের এক্তিয়ারের রূপরেখাও বেঁধে দিল সুপ্রিম কোর্ট। বিহার এসআইআর মামলার প্রসঙ্গ টেনে বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, “আমাদের রায় অত্যন্ত স্পষ্ট। সংবিধানের অনুচ্ছেদ ৯, ১০, ১১ ও ১২-র অধীনে অবস্থান নির্ধারণের ক্ষেত্রে (নাগরিকত্ব) জাতীয় নির্বাচন কমিশনের কোনও সাংবিধানিক কর্তৃত্ব নেই।” আগামী ২৫ অগাস্ট বাংলার এসআইআর মামলার মূল শুনানির সময়ই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
SIR-এর সঙ্গে নাগরিকত্বের সরাসরি সম্পর্ক নেই
সুপ্রিম কোর্ট শুনানিতে এদিন স্পষ্ট করে দিয়েছে, নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে এসআইআর এবং ভোটার তালিকার সঙ্গে নাগরিকত্বের কোনও সরাসরি সম্পর্ক নেই।
Kolkata,West Bengal
