Last Updated:
Sonam Wangchuk: দিল্লির যন্তর-মন্তরে ১৭ দিনের অনশনে সোনম ওয়াংচুকের ওজন কমেছে ৮.২ কেজি, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। এদিকে, তাঁর অনশন ভাঙার আবেদন জানিয়েছেন অখিলেশ যাদব, ১৬ জুলাই সাক্ষাতের ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল।
নয়াদিল্লি: দিল্লির যন্তর-মন্তরে চলা অনির্দিষ্টকালের অনশনে যোগ দেওয়ার পর থেকে শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকদের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, টানা ১৭ দিনের অনশনে তাঁর ওজন কমেছে ৮.২ কেজি। বর্তমানে তাঁর রক্তচাপ ১০৭/৭০ মিমি এইচজি এবং রক্তে শর্করার মাত্রা ৬৭ মিলিগ্রাম/ডেসিলিটার।
গত ২৮ জুন থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকে শুরু হওয়া আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেন ওয়াংচুক। অভিযোগ, নিট (NEET) পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে। বর্তমানে আন্দোলনের ২৪তম দিন চলছে, আর ওয়াংচুকের অনশন ১৭ দিনে পড়েছে।
এদিকে, আগামী ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনই সংসদ অভিযানের ডাক দিয়েছে সিজেপি। আন্দোলনকারীদের দাবি, পরীক্ষা পরিচালনায় অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়িত্ব নির্ধারণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
অখিলেশ একইসঙ্গে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, সরকার মানুষের উদ্বেগ ও আত্মত্যাগের প্রতি উদাসীন। অন্যদিকে, আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, আগামী ১৬ জুলাই যন্তর-মন্তরে গিয়ে সোনম ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করবেন।
Kolkata,West Bengal
Jul 15, 2026 12:09 PM IST
