Last Updated:
South 24 Parganas News: বকখালি যাওয়ার পথে কাকদ্বীপের আশ্রম মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারল একটি প্রাইভেট গাড়ি। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চালকসহ দু’জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কাকদ্বীপ আশ্রম মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল একটি প্রাইভেট গাড়ি। এই ঘটনায় চালক ও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
জানা গিয়েছে, বকখালির দিকে যাওয়ার পথে একটি লরিকে পাশ কাটাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারায় ওই গাড়ির চালক। এরপর রাস্তার পাশে একটি গার্ডরেলে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় গুরুতর আহত হয় দুই জন। এরপর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করে। এরপর পুলিশে খবর যায়। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করেছে। জানা গিয়েছে ওই দুই ব্যক্তির নাম তাপস পাহাড়ি ও সৌভিক সংগ্রাম।
Location :
South Twenty Four Parganas,West Bengal
