South 24 Parganas News: পৌষ সংক্রান্তির চেনা ছবি ধরা পড়ল চাঁদিফাটা গরমে। ঘুড়ি উৎসবে মেতে উঠলেন মানুষজন। সাগরের কমলপুরের গ্রীষ্মকালীন এই ঘুড়ি উৎসব বেশ কয়েকবছর ধরে হয়ে আসছে। রঙ-বেরঙের নানা মাপের ঘুড়ির লড়াই দেখতে উপস্থিতি ছিল দেখার মতো। রোদগরম উপেক্ষা করে অনেকই ছাদে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করেছেন।