Last Updated:
South 24 Parganas News: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়ে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। তাঁকে বাঁচানোর জন্য জরুরি চিকিৎসা সহায়তার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। পরে তাঁর দেহ উপকূলে ফিরিয়ে এনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমেছে মৎস্যজীবী মহলে।
নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে মৃত্যু হল এক মৎস্যজীবীর। সেই মৎস্যজীবীকে সমুদ্রেই ‘মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স’ দেওয়ার চেষ্টা করা হয়। গভীর রাত পর্যন্ত ওই মৎস্যজীবীর দেহ আনতে নামখানার নারায়নপুর ফিশ ল্যান্ড সেন্টারে উপস্থিত ছিলেন কাকদ্বীপ সুন্দরবন ফিসারম্যান ওয়েলফেয়ারের সম্পাদক সতীনাথ পাত্র। এই ঘটনায় ভারতীয় কোস্ট গার্ডের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হয়েছে। সেজন্য কোস্ট গার্ডকে ধন্যবাদ জানিয়েছেন মৎস্যজীবীরা।
মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকেও একাধিক চেষ্টা করা হয় ওই মৎস্যজীবীর জন্য। এরপর রাতেই ফিরিয়ে আনা হয় ওই মৎস্যজীবীর দেহ। জানা গিয়েছে, পরিতোষ হালদার নামের কাকদ্বীপের এক মৎস্যজীবী পারমিতা ৫ ট্রলারে চেপে গভীর সমুদ্রের উদ্দেশে পাড়ি দেন। কিন্তু গভীর সমুদ্রে পরিতোষ অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় উপকূলে। সেই অনুযায়ী পরিতোষকে দ্রুত মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পরে পরিতোষ মারা যান।
এরপর মৃতদেহ দ্রুত ফিরিয়ে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ময়নাতদন্ত করে দেহ পরিবারের হাতে তুলে দেবে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। শোকাহত মৎস্যজীবীরা। গত কয়েকবছরে ট্রলারে আধুনিক যন্ত্রপাতি বসানোয় উপকূল ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার খুব সুবিধা হচ্ছে গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের। ফলে যে কোনও বিপদের ঘটনা সহজেই জানানো যাচ্ছে উপকূলে। ফলে দ্রুত পদক্ষেপ নেওয়া যাচ্ছে।
আগামীতে আরও ভাল পরিষেবা মিলবে। এমনিতেই সমুদ্রে যাওয়ার আগে কী কী সতর্কতা নেওয়া দরকার, প্রাথমিক চিকিৎসা সহ একাধিক বিষয়ের প্রশিক্ষণ দেওয়া হয় মৎস্যজীবীদের। বেশ কয়েকবছর ধরে কোস্টগার্ড এই কাজ করে আসছে। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বিভিন্ন জিনিস বোঝানো হয়। সেই ঘটনায় অনেকেই সচেতন হয়েছেন। তবে এবার গভীর সমুদ্রে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার ঘটনা নজর কেড়েছে সকলের। আগামীদিনগুলিতে আরও বেশি করে এমন পরিষেবা মিলবে বলে আশাবাদী সকলেই।
South Twenty Four Parganas,West Bengal
Jun 18, 2026 11:23 AM IST
