আগামী বছরের গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ইতিমধ্যে কাকদ্বীপে অনুষ্ঠিত হয়েছে প্রশাসনের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা-সহ বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা।