Last Updated:
Student’s Unnatural Death: স্কুলে মর্নিং সেশনে ক্লাস চলছিল, সকালে যথারীতি হস্টেল ঘর থেকে ছাত্রটি ক্লাসরুমে আসে। কিন্তু দু’টি ক্লাস করার পর হস্টেলে ফিরে যায়। এরপর স্কুল ছুটি হলে হস্টেলের অন্যান্য ছাত্ররা ফিরে গিয়ে দেখতে পায় ওই ছাত্রকে।
তমলুক, সৈকত শী: তমলুক থানার অন্তর্গত একটি স্কুলে ৩০ জুন মঙ্গলবার সকালে স্কুল চলাকালীন এক দশম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্কুলের হস্টেল থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রথমে ওই ছাত্রটিকে দেখতে পায় হস্টেলের অন্যান্য ছাত্ররা। তারাই স্কুলের শিক্ষকদের খবর দেয়, খবর যায় তমলুক থানায়। ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। জানা গিয়েছে, স্কুলে মর্নিং সেশনে ক্লাস চলছিল। সকালে যথারীতি হস্টেল ঘর থেকে ছাত্রটি ক্লাসরুমে আসে। কিন্তু দু’টি ক্লাস করার পর হস্টেলে ফিরে যায়। এরপর স্কুল ছুটি হলে হস্টেলের অন্যান্য ছাত্ররা ফিরে গিয়ে দেখতে পায় ওই ছাত্রকে।
ওই ছাত্রের নাম সুখেন দাস। দীর্ঘ কয়েক বছর ধরেই স্কুল হস্টেল থেকেই পড়াশোনা করছিল সে, কিন্তু এদিন এই অনভিপ্রেত ঘটনা ঘটাবে বলে কেউ অনুমান করতে পারেনি! স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক তমলুক থানার পুলিশকের খবর দেয়। তমলুক থানার পুলিশ এসে ওই ছাত্রটির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান প্রেমঘটিত কারণে দশম শ্রেণির ছাত্রটি এমন চরম সিদ্ধান্ত বেছে নেয়।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Purba Medinipur,West Bengal