Last Updated:
Sumanta Mukherjee: টলিউডের প্রবীণ অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ। শনিবার সকালে নিজের বাড়িতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান এই অভিনেতা। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কলকাতা: আচমকা হৃদরোগে আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়৷ শনিবার বাড়িতে থাকাকালীন আচমকাই বুকে ব্যথা অনুভাব করেন৷ তারপরই তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া স্থানীয় এক হাসপাতালে৷ সেখানে এক মুহূর্ত দেরি না করে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়৷ হাসপাতালে আনার পরই অভিনেতাকে অ্যাঞ্জিওগ্রাম করার নির্দেশ দিয়েছেন চিকিৎসক৷
অভিনেতার অসুস্থতার খবর শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ টলিপাড়াতেও রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন অভিনেতার সহকর্মীরা৷ সকলেই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন৷ এখন কেমন আছেন অভিনেতা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা৷
১৯৮৬ সালে তপন সিংহের ‘আতঙ্ক’ ছবিতে খলনায়ক ‘মিহির সামন্ত’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন সুমন্ত মুখোপাধ্যায়। অভিনেতার বলা সংলাপ “মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি” আজও সমান জনপ্রিয় এবং সময়োপযোগী। ধারাবাহিক হোক কিংবা সিনেমায় তাঁর দাপুটে অভিনয় সকলের মনেই দাগ কেটেছে৷ প্রয়াত খ্যাতনামী অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের ভাই এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাকা সুমন্ত মুখোপাধ্যায়ের বয়স প্রায় ৭৮ বছর। পন সিংহের পাশাপাশি তিনি অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষের ‘হিরের আংটি’, ‘শুভ মহরৎ’, ‘আবহমান’ ছবিতে। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে ‘নাগপাশ’, ‘দুর্গাসহায়’, ‘ফেলুবক্সী’ ছবিতেও। ছোটপর্দায় তাঁর স্মরণীয় কাজ ‘জন্মভূমি’, ‘জননী’, ‘আলো ছায়া’, ‘ফেলনা’, ‘রামপ্রসাদ’, ‘কথা’।
Kolkata,West Bengal
