Last Updated:
পরপর দু’বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে শুভেন্দু অধিকারী। বিজেপির ‘জায়ান্ট কিলার’ অবশ্যই তিনি।
সুস্মিতা মণ্ডল, নন্দীগ্রাম: জয়ের হ্যাটট্রিকের পর আজ, বুধবার নন্দীগ্রামে আসেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে জয়ের হ্যাটট্রিক শুভেন্দুর। কর্মীদের সঙ্গে জয় উদযাপন করেন তিনি। ২০১৬, ২০২১, ২০২৬- টানা নন্দীগ্রামে জয়। ছাব্বিশের ভোটে ভবানীপুর এবং নন্দীগ্রাম, দুই আসনেই জয়ী শুভেন্দু অধিকারী। গতকাল, মঙ্গলবার ভবানীপুরের পর আজ, বুধবার নন্দীগ্রামে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে কর্মসূচি সেরে ফের কলকাতায় ফিরে আসবেন শুভেন্দু অধিকারী। পরপর দু’বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে শুভেন্দু অধিকারী। বিজেপির ‘জায়ান্ট কিলার’ অবশ্যই তিনি।
এদিন নন্দীগ্রামের মঞ্চে শুভেন্দু জানান, ‘‘যারা আমাকে জিতিয়েছেন, তাদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি । সকলকে কৃতজ্ঞতা জানাই । গত পাঁচ বছর যারা নিজের জীবন মৃত্যু উপেক্ষা করে জেল খেটে মিথ্যা মামলা নিয়ে তাদের কৃতজ্ঞতা নিয়ে মনে রাখবো । যারা শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী বানিয়েছেন তাদের শ্রদ্ধা জানাই। যে মেয়েরা ইজ্জত দিয়ে আসল পরিবর্তন আনলেন তাদের সম্মান জানাই । শহিদ পরিবারের বন্ধুদের ধন্যবাদ জানাই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচার প্রলোভন উপেক্ষা করে এই পরিবর্তন এনেছেন । আমার আবেদন শান্তি বজায় রাখতে হবে। কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কুকুর কে কামড়ায় না । ওরা অনেক অত্যাচার করেছে । হাতে আইনকে তাই নেবেন না । বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী প্রতিটা মামলাকে তুলবে এবং শাস্তি হবে ।’’
এদিন শুভেন্দু আরও বলেন, ‘‘আমি এগারোর পরিবর্তনে ছিলাম । এবার আসল পরিবর্তন দেখলাম । দুটো মন্ত্র ধৈর্য আর সহ্য । আমার বৃদ্ধ বাবা মা-কেও হেনস্থা করেছে সিআইডি পাঠিয়ে । ভুলিনি কিছুই । ওরা যা করেছে আপনারা করবেন না । গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বলব শান্তি রাখুন । এমন ভাল কাজ করব, বিজেপি থাকবে একশো বছর । এবার ভোট পেয়েছি ৪৬% । আগামী এক বছরে সরকার আর দল এমন ভাল কাজ করুন যাতে আগামী দিনে ৬০%-এর বেশি ভোট পেতে পারি । লোকসভায় বিজেপি এই জেলায় পেয়েছিল ৩৯% । এবার পূর্ব মেদিনীপুরে ১৬-০ হয়েছে এবং ৫৬% ভোট পেয়েছে বিজেপি । ৯ তারিখের পর পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিল করবেন শান্তিতে । পার্টির কেন্দ্রীয় নেতারা যা করবে সেটাই হবে । ১০ দিনের মধ্যে একটা আসন ছাড়তে হবে । আমার হাতে নেই, আমি আমার মতামত জানাবো । আমি শৃঙ্খলাপরায়ন। কোনও ত্রুটি হবে না । আমি দায়িত্ব পালন করব। হলদিয়া-নন্দীগ্রাম জুড়ে দেবো ব্রিজ করে।’’
Kolkata,West Bengal
May 06, 2026 12:19 PM IST
Suvendu Adhikari: ‘আমি এগারোর পরিবর্তনে ছিলাম, এবারেই আসল পরিবর্তন দেখলাম…’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
