Last Updated:
মোট ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা পায়নি। চিত্রতারকা বিজয়ের টিভিকে ১০৭টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে
তামিলনাড়ু: বিজয়কে ফেরাল না, TVK-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে রাজি কংগ্রেস। বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল তামিলনাড়ুতে। দ্রাবিড় রাজনীতিতে সাত দশকের ডিএমকে-এডিএমকে সমীকরণ ভেঙেচুরে দিয়ে প্রথম স্থান পেয়েছে সুপারস্টার থলপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। তবে সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি TVK। বিধানসভা নির্বাচনে TVK ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। তবে সরকার গঠনের জন্য যে সংখ্যাগরিষ্ঠতা দরকার, তার থেকে তারা এখনও ১০টি আসন কমে আছে।
অন্যদিকে, কংগ্রেস ৫টি আসন পেয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সরকার গড়ার প্রয়োজনীয় সমর্থন চেয়ে কংগ্রেস দলের কাছে সমর্থন চেয়েছেন বিজয়, এই খবর জানিয়েছিলেন কে সি বেণুগোপাল! এবার কংগ্রেস বিজয়ের দলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইন্ডিয়া টুডে-র সূত্র অনুযায়ী, তামিলনাড়ুতে কংগ্রেসের রাজ্য ইউনিট একটি ভার্চুয়াল বৈঠকে TVK-র সঙ্গে জোট নিয়ে আলোচনা করে একটি প্রস্তাব পাশ করেছে। খবরে বলা হয়েছে, কংগ্রেস সরকারে যোগ দিলে তারা দু’টি মন্ত্রীর পদ এবং কয়েকটি সরকারি বোর্ডের চেয়ারম্যানের পদ চাইতে পারে।২৩৪ আসনের বিধানসভায় TVK ১০৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য যে সংখ্যাগরিষ্ঠতা দরকার, তার থেকে তারা এখনও ১০টি আসন কম।
মঙ্গলবার সংবাদমাধ্যমে বেণুগোপাল জানান, ”সংবাদ মাধ্যমে কংগ্রেস সাংসদ বেণুগোপাল জানান, “TVK-র সভাপতি থিরু বিজয় তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য কংগ্রেসের কাছে সমর্থন চেয়েছেন।” তিনি আরও বলেন, “কংগ্রেস স্পষ্ট যে তামিলনাড়ুর মানুষ একটি ধর্মনিরপেক্ষ সরকার চায়, যা সংবিধানকে সম্পূর্ণভাবে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। কংগ্রেস দৃঢ়প্রতিজ্ঞ যে কোনওভাবেই বিজেপি বা তাদের সহযোগীরা তামিলনাড়ুর সরকার পরিচালনা করবে না। সেই অনুযায়ী, কংগ্রেস নেতৃত্ব তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটিকে (TNCC) নির্দেশ দিয়েছে, নির্বাচনের ফলাফলে রাজ্যের মানুষের মতামত মাথায় রেখে থিরু বিজয়ের অনুরোধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।”
মোট ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা পায়নি। চিত্রতারকা বিজয়ের টিভিকে ১০৭টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে। ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৪ এবং এডিএমকে বিজেপি জোট ৫৩টি জিতেছে।উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন কোলাথুরে পরাস্ত হয়েছেন টিভিকে প্রতিদ্বন্দ্বীর কাছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রার্থী ও পন্নীরসেলভম বোডিনায়াকানুরে জিতেছেন। এডিএমকে প্রধান ইকে পলানীস্বামী এডাপ্পাডি আসনে জয়ী হয়েছেন। চিত্রতারকা তথা টিভিকে প্রধান ‘থলপতি’ বিজয় পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি পূর্ব বিধানসভা আসনে লড়ে দু’টিতেই জিতেছেন।
Kolkata,West Bengal
