এই বিশেষ ট্রেন চলবে আগামী ২৬ জুলাই, ২ আগস্ট, ৯ আগস্ট এবং ১৬ আগস্ট ২০২৬ তারিখে। বিশেষ ট্রেনগুলি ঘোষিত সময়সূচি অনুযায়ী রঘুনাথবাড়ি, রাজগোদা, শহীদ মাতঙ্গিনী, তমলুক, কেশবপুর, সতীশ সামন্ত পি.এইচ. (P.H.), মহিষাদল, বরদা, বাসুলিয়া, সুতাহাটা, দুর্গাচক, দুর্গাচক টাউন, বন্দর পি.এইচ. এবং হলদিয়া স্টেশনে থামবে। তাছাড়া, পুণ্যার্থীদের সুবিধার্থে উল্লিখিত রবিবারগুলিতে নিম্নলিখিত ‘গ্যালপিং’ ইএমইউ লোকাল ট্রেনগুলি যাত্রাপথের সমস্ত স্টেশন ও প্যাসেঞ্জার হল্ট-এ থামবে।
