Tollywood Cinema: ‘সন্তানের জন্য মরার আগে দু’বার ভাবব না, আর মারার আগে একবারও ভাবব না’, ফাদার্স ডে-তে আসছে ‘বাবা’


Last Updated:

Tollywood Cinema: ফাদার্স ডে উপলক্ষে আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি ‘বাবা’। আবেগ, অ্যাকশন এবং পারিবারিক সম্পর্কের এক অনন্য মেলবন্ধনে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন জিৎ চক্রবর্ত্তী, যা তাঁর পরিচালিত পঞ্চম চলচ্চিত্র এবং প্রযোজক হিসেবে প্রথম কাজ।

ফাদার্স ডে-তে আসছে ‘বাবা’
ফাদার্স ডে-তে আসছে ‘বাবা’

কলকাতা: ফাদার্স ডে উপলক্ষে আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি ‘বাবা’। আবেগ, অ্যাকশন এবং পারিবারিক সম্পর্কের এক অনন্য মেলবন্ধনে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন জিৎ চক্রবর্ত্তী, যা তাঁর পরিচালিত পঞ্চম চলচ্চিত্র এবং প্রযোজক হিসেবে প্রথম কাজ। ছবির ট্যাগলাইন—’সন্তানের জন্য মরার আগে দু’বার ভাবব না, আর মারার আগে একবারও ভাবব না’— ইতিমধ্যেই দর্শকমহলে বিশেষ সাড়া ফেলেছে।

পরিচালক জিৎ চক্রবর্তী জানিয়েছেন, ‘বাবা’ শুধু একটি সিনেমা নয়, বরং এক অনুভূতি, যেখানে একজন বাবার দৃষ্টিভঙ্গি থেকে সন্তানের জন্য তাঁর সীমাহীন ভালোবাসা এবং লড়াইকে তুলে ধরা হয়েছে, তিনি আরও বলেন, এটি একটি পূর্ণাঙ্গ অ্যাকশন-ড্রামা, যেখানে দর্শকরা বিনোদনের পাশাপাশি শক্তিশালী গল্প, আবেগ এবং ভিজ্যুয়ালের অভিজ্ঞতা পাবেন, এবং নতুন প্রযোজক হিসেবে দর্শকদের ভালবাসা ও ভরসাই তাঁর সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুন- ‘এই জয়টা পুরো ব্যক্তিগত…!’ পানিহাটিতে জয়ী অভয়ার মা, BJP প্রার্থী রত্না দেবনাথকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি?

ছবিতে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, কিরণ মজুমদার, অপরাজিতা আঢ্য, মমতা শঙ্কর, দেবরাজ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু সহ আরও অনেকে। ছবির কাহিনিতে গৌরব নামে এক তরুণ সাংবাদিকের জীবন উঠে এসেছে, যিনি অনাথ আশ্রমে বড় হয়ে পৃথিবীর সেরা বাবা হওয়ার স্বপ্ন দেখেন, ছোটবেলার সঙ্গী রাইকে বিয়ে করে তাঁদের কন্যাসন্তানের জন্ম হলেও সন্তানের প্রতি অতিরিক্ত সুরক্ষাবোধ তাঁদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে। এই ব্যক্তিগত জীবনের পাশাপাশি গৌরব জড়িয়ে পড়েন কলকাতার এক ভয়ংকর শিশু পাচার চক্রের বিরুদ্ধে লড়াইয়ে, যেখানে সাংবাদিকতার নৈতিক দায়িত্ব এবং বাবার আবেগের টানাপোড়েনে তিনি শুরু করেন এক প্রাণপণ সংগ্রাম।

আরও পড়ুন-থালাপতি বিজয়ের বিরুদ্ধে কি FIR দায়ের হতে চলেছে? কী করলেন অভিনেতা? নির্বাচনী জয়ের মাঝেই এল বড় খবর…

রোম্যান্স, পারিবারিক সম্পর্কের ওঠাপড়া, হাস্যরসের পাশাপাশি সমাজের কঠিন বাস্তব—রাস্তার শিশুদের দুর্দশা এবং সংগঠিত ট্র্যাফিকিংয়ের অন্ধকার দিক—এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে ‘বাবা’ শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, এটি বাবার ভালবাসা, ত্যাগ এবং দায়িত্ববোধের এক আবেগঘন উপাখ্যান, যা এই ফাদার্স ডে-তে দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে ১৯ জুন প্রেক্ষাগৃহে আসছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/

Tollywood Cinema: ‘সন্তানের জন্য মরার আগে দু’বার ভাবব না, আর মারার আগে একবারও ভাবব না’, ফাদার্স ডে-তে আসছে ‘বাবা’

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Resonance - Creative Modern Agency, Freelancer & Portfolio WordPress Theme Resort & Hotel WordPress Theme | Erios Responsive Accordion Responsive Bootstrap Carousel Responsive Cookie Law Consent Notification WordPress Plugin GDPR Compliance Responsive FlipBook Plugin Responsive for WPBakery Page Builder (formerly Visual Composer) Responsive HTML5 Audio Player PRO With Playlist Responsive HTML5 Audio Player PRO WordPress Plugin Responsive Interactive Table