Last Updated:
Twisha Sharma: ভোপাল আদালতে ফের ময়নাতদন্তের দাবি জানাল ত্বিশা শর্মার পরিবার৷ অভিযুক্তদের প্রভাবের কারণে তদন্তে কারচুপির অভিযোগও তুলেছে পরিবার৷
ভোপাল: মঙ্গলবার ভোপাল আদালতে ফের ময়নাতদন্তের দাবি জানাল ত্বিশা শর্মার পরিবার৷ ত্বিশার মা রেখা শর্মা তদন্তকে নয়াদিল্লিতে স্থানান্তরেরও দাবি তুলেছেন। তাঁর অভিযোগ, অভিযুক্তদের প্রভাবের কারণে তদন্তে কারচুপি হচ্ছে এবং বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হচ্ছে।
রেখা শর্মা বলেন, “আমি আবার ময়নাতদন্তের আবেদন করছি এবং চাই আমাদের মামলা দ্রুত দিল্লিতে স্থানান্তর করা হোক। এখানে আমরা কোনও সাহায্য পাচ্ছি না। গত পাঁচ-ছয় দিন ধরে আমরা প্রতিদিন দৌড়ঝাঁপ করছি, কিন্তু কোথাও কোনও শুনানি হচ্ছে না। কারণ এখানে আমাদের কেউ সাহায্য করার নেই”৷ পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে, ঘটনায় ব্যবহৃত বলে দাবি করা বেল্টটি প্রায় ৪৮ ঘণ্টা পর্যন্ত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়নি।
গত ১২ মে ভোপালে তাঁর শাশুড়ি গিরিবালা সিংহের বাড়িতে ত্বিশাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পর ১৫ মে পুলিশ একটি এফআইআর দায়ের করে, যেখানে ত্বিশার স্বামী সমর্থ সিংহ এবং শাশুড়ি গিরিবালা সিংহকে প্রধান অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়।মঙ্গলবার ত্বিশা শর্মার পরিবার নতুন করে ময়নাতদন্ত এবং মধ্যপ্রদেশের বাইরে তদন্ত স্থানান্তরের দাবিতে আরও সরব হয়। তাঁদের অভিযোগ, ত্বিশার মৃত্যু মামলায় অভিযুক্তরা প্রভাব খাটিয়ে তদন্তে কারচুপি করছে এবং বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে।
ত্বিশার বাবা নবনিধি শর্মা দ্বিতীয় ময়নাতদন্তের অনুমতি না দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “যখন বিষয়টি কমিশনারের এখতিয়ারের মধ্যে ছিল, তখন অনুমতি দেওয়া হয়েছিল। পরে তা বাতিল করা হয়। এতে স্পষ্ট প্রভাব খাটানোর ইঙ্গিত রয়েছে। বিচার প্রক্রিয়ায় অধিকার খর্ব করা ভুল।” তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা নিজেদের সুবিধামতো পুরো প্রক্রিয়াকে প্রভাবিত করেছে এবং এখনও তদন্তে হস্তক্ষেপ করে চলেছে।
Kolkata,West Bengal
