Beldanga Ulto Rath Competition: বেলডাঙা এবার মেতে উঠল উল্টো রথের এক অদ্ভুত প্রতিযোগিতায়। কোনও আর্থিক পুরস্কার বা ট্রফি ছিল না, তাতেও জোরদার টক্কর। কেবল পাড়ায় পাড়ায় সম্প্রীতি ও সেরা সাজের লড়াই দেখতে বৃষ্টি উপেক্ষা করেই রাজপথে নামল জনসমুদ্র। নিজস্ব থিমের মাধ্যমে নজর কাড়ল অনেকে।