Unique Public Awareness: পথ নিরাপত্তার পাঠ দিতে রাজপথে গোপাল ভাঁড় ও তাঁর গিন্নি! পূর্ব বর্ধমানের রায়নায় শ্যামসুন্দর ট্রাফিক গার্ডের বিশেষ উদ্যোগে চকলেট, গোলাপ ও হাস্যরসের মাধ্যমে চালক ও পথচারীদের সচেতন করল পুলিশ। গোপাল ভাঁড় ও তাঁর স্ত্রীর মডেলকে সামনে রেখে এই আয়োজন সকলের নজর কেড়েছে