Last Updated:

রাজনৈতিক বিশ্লষকরা আমেরিকার এবারের মিড টার্ম নির্বাচনের সঙ্গে গণভোটের তুলনাও টানছেন৷ আমেরিকার মানুষ ট্রাম্পের শাসনে কতটা আস্থা রাখছেন, এই নির্বাচনে তারই ইঙ্গিত মিলবে বলে মত তাঁদের৷

চাপে ডোনাল্ড ট্রাম্প৷
চাপে ডোনাল্ড ট্রাম্প৷

মার্কিন মিড টার্ম নির্বাচনের ফল প্রকাশ শুরু হতেই চাপে রিপাব্লিকানরা৷ ভোট গণনা শুরুর পরই দেখা যাচ্ছে রিপাব্লিকানদের হাতে থাকা একাধিক প্রদেশে এগিয়ে গিয়েছে ডেমোক্র্যাটরা৷ ইতিমধ্যেই রিপাল্বিকানদের দখলে থাকা নর্থ ক্যারোলিনার সেনেট আসনটিতে জয় ছিনিয়েও নিয়েছে ডেমোক্র্যাটরা৷ ওই আসনে নর্থ ক্যারোলিনার গভর্নর রয় কুপার রিপাব্লিকানদের মাইকেল হোয়াটলেকে পরাজিত করেছেন৷ নিজেদের আসন সংখ্যার সঙ্গে রিপাব্লিকানদের দখলে থাকা চারটি আসন দখল করতে পারলেই মার্কিন সেনেটে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে ডেমোক্র্যাটরা৷

প্রেসিডেন্ট থেকে গেলেও ভোটের ফলে কেন চাপে পড়বেন ট্রাম্প?

রাজনৈতিক বিশ্লেষকরাও ভোট গণনার শুরুর দিকের ইঙ্গিত দেখে ডেমোক্র্যাটদেরই এগিয়ে রাখছেন৷ শেষ পর্যন্ত ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হয়ে সেনেটের দখল নিলে প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদের শেষ দু বছরে তুমুল চাপে পড়বেন ট্রাম্প৷ কারণ সেক্ষেত্রে আইনসভার উচ্চকক্ষে তাঁর সিদ্ধান্তগুলি আটকে দেওয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনের কীর্তিকলাপ নিয়েও তদন্ত শুরু করাতে পারে ডেমোক্র্যাটরা৷

মূল্যৃদ্ধি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে এমনিতেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মার্কিনদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল৷ ফলে মিড টার্ম ভোটে ট্রাম্পকে যে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে, সেই সম্ভাবনা আগে থেকেই ছিল৷

মিড টার্ম ভোটে মার্কিন কংগ্রেসের ৪৩৫টি আসন এবং সেনেটের ১০০-টির মধ্যে ৩৫টি আসনে ভোটগ্রহণ হয়৷ এর পাশাপাশি, আমেরিকার ৩৬টি প্রদেশের গভর্নর নির্বাচনের জন্যও ভোট নেওয়া হয়েছে৷ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের একাধিক বিতর্কিত সিদ্ধান্তের পর মার্কিন মিড টার্ম ভোটের ফলের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব৷

এই মুহূর্তে মার্কিন সেনেটের ১০০টি আসনের মধ্যে ৫৩টি রিপাব্লিকানদের হাতে রয়েছে৷ ৪৭টি আসন ডেমোক্র্যাটদের দখলে৷ ফলে মার্কিন আইনসভার উচ্চক্ষের দখল নেওয়া ডেমোক্র্যাটদের কাছে যথেষ্টই কঠিন চ্যালেঞ্জ৷ নিজেদের ৪৭টি আসন ধরে রাখার পাশাপাশি আরও অন্তত চারটি আসনে জয় পেতে হবে তাঁদের৷ কিন্তু যেভাবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মার্কিন ক্ষোভ বাড়ছিল, তাতে কানসাস, টেক্সাস, ওহিও, আলাস্কার মতো আসনগুলিতে রিপাব্লিকানদের ডেমোক্র্যাটরা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে বলেই মনে করা হচ্ছে৷

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog UpSkill – Education Online Courses LMS WordPress Theme Upsoft – Startup & SaaS WordPress Theme UpStore – Multi-Purpose WooCommerce WordPress Theme UpVote - Social Bookmarking WordPress Theme Urban Law – Lawyer & Law Firm Elementor Template Kit Urbania – Modern Minimal WordPress Blog Urbanite – Architect & Real Estate Developer FSE WordPress Theme Urbanize - Urban Planning Designer Elementor Template Kit UrbanPoint – House Selling & Rental WordPress Theme Urim – Creative Agency WordPress Theme