Last Updated:
উত্তম কুমারের জন্ম শতবর্ষে শহর জুড়ে চলছে নানা অনুষ্ঠান৷ বাংলা তথা দেশের চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার অনন্য৷ বাংলা সিনেমার মহানায়ক তাঁর কাজের মাধ্যমে ছাপ ফেলেছেন জাতীয় স্তরেও৷
কলকাতা: থিজম গ্রুপ এর উদ্যোগে ভারতীয় ডাক বিভাগ প্রকাশ করলেন উত্তম কুমার এর জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষ কভার কলকাতা জিপিও-তে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থিজম গ্রুপ এর পক্ষে পার্থ সাহা, ঋতম সাহা, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋজু গঙ্গোপাধ্যায়, পোস্ট মাস্টার জেনারেল, সাউথ বেঙ্গল রিজিয়ন, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ।
