Last Updated:
উত্তম কুমার,শুধুমাত্র একটা নাম নয়, একটা ব্র্যান্ড, যা একশো বছর পূর্ণ করেও সমান ভাবে জনপ্রিয়, নির্ভরযোগ্য, বাঙালির তথা সংস্কৃতি প্রেমী মানুষের বড় নিজের, আপনার মানুষ, মহানায়ক, গুরু।
কলকাতা: বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে অন্যতম অভিনেতা উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে ২০ আগস্ট থেকে ২৪ আগষ্ট, ২০২৬ আয়োজিত হয়েছে “উত্তম – দা মহানায়ক”, শীর্ষক এক বিশেষ প্রদর্শনী, যামিনী রায় গ্যালারী ,আই.সি.সি.আর কলকাতায়। নিবেদনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স, সহযোগিতায় খুকুমণি, দেব চক্রবর্তী। এই বিশেষ প্রদর্শনীর আয়োজক থিজম ইভেন্টস। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা, থিজম ইভেন্টস এর কর্ণধার পার্থ সাহা, উত্তম কুমারের পুত্রবধূ মহুয়া চ্যাটার্জি, বিশিষ্ট অভিনেত্রী দেবশ্রী রায়, সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরী, সৈকত মিত্র, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, বাংলা ব্যান্ড পৃথিবী এর কৌশিক চক্রবর্তী প্রমুখ।
