Last Updated:
Uttam Kumar Film Centre: মহানায়কের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে নিউটাউনে গড়ে উঠতে চলেছে এক অত্যাধুনিক ফিল্ম সেন্টার। ধুমধাম করে সুসম্পন্ন হল উত্তমকুমার ফিল্ম সেন্টারের ভূমিপুজো।
নিউটাউন: নিউটাউনে উত্তমকুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে ভূমিপুজোয় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী এবং রঞ্জিত মল্লিকও। অনুষ্ঠানে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমরা ২৫ কোটি টাকা বরাদ্দ করেছি। এখানে উত্তমকুমার ফিল্ম সেন্টার করা হবে। এই ফিল্ম সেন্টারের মধ্যে তিনটি অংশ রাখা হবে।
